Monday, June 1, 2026
Home জাতীয় রাজনীতি বিএনপি নেতা এসএ খালেক মারা গেছেন

বিএনপি নেতা এসএ খালেক মারা গেছেন

বিএনপির প্রবীণ নেতা ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এস এ খালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছরের বেশি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল জানান, গত বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে এস এ খালেককে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তাকে ভেন্টিলেটরে নেওয়া হয়। তবে রোববার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়ে মৃত্যুবরণ করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।

তার মৃত্যুতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে হাসপাতালে গিয়ে এস এ খালেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম।  দলের এই প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “এস এ খালেক ছিলেন একজন আদর্শিক নেতা। তার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো।”

এস এ খালেক একসময় জাতীয় সংসদের সদস্য ছিলেন এবং বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবায়ও অবদান রেখেছেন।  দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এস এ খালেক। চিকিৎসকরাও তার বয়সজনিত সমস্যার কথা বলেছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এস এ খালেকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে গাবতলীর মিরপুর শাহী মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।  এস এ খালেকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে। নেতারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

বাংলাদেশে তেলের দাম এখনও কম: মাহদী আমিন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশকেও...

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ...

ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সরকারি কার্যক্রমে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে তিনি সচিবালয়ে এসে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। দীর্ঘ ছুটির পর...

Recent Comments