Tuesday, June 2, 2026
Home জাতীয় সারাদেশ অভ্যুত্থান পরবর্তী শহীদ ও আহতদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

অভ্যুত্থান পরবর্তী শহীদ ও আহতদের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে সরকার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানে আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। আহতদের আর্থিক নিরাপত্তা এবং চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্যকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রধান উপদেষ্টা জানান, এই স্বাস্থ্যকার্ডের মাধ্যমে আহত ব্যক্তিরা দেশের যেকোনো সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। তাদের পুনর্বাসন নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকারের অংশ। তিনি বলেন, “জুলাইয়ে আহত যোদ্ধাদের মানসিক, শারীরিক এবং সামাজিক পুনর্বাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সমাজে স্থিতিশীল জীবনযাপন নিশ্চিত করতে আমরা যথাযথ পদক্ষেপ নেব।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের জন্য আর্থিক নিরাপত্তার বিষয়টি সরকার নিশ্চিত করবে। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ নজর দেওয়া হবে।”অনুষ্ঠানে নরসিংদী ইউনাইটেড কলেজের শিক্ষার্থী ইফাত হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান ইমুর হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেন ড. ইউনূস।স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যুত্থানে আহত ব্যক্তিদের জন্য প্রতি সপ্তাহে বিভিন্ন জেলায় স্বাস্থ্যকার্ড বিতরণ করা হবে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর খায়ের আহমেদ চৌধুরী জানান, এখন পর্যন্ত ১,০৭৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৩৯ জনের দুই চোখ চিরতরে নষ্ট হয়ে গেছে। প্রায় ৪৫০ জনের এক চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৬৫০টিরও বেশি অপারেশন সম্পন্ন হয়েছে।অপরদিকে, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) পরিচালক ড. আবুল কেনান জানিয়েছেন, তাদের হাসপাতালে ২১ জন রোগীর হাত বা পা কেটে ফেলতে হয়েছে। তবে অধিকাংশ রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে।

ড. ইউনূস বলেন, “আহত ব্যক্তিরা যেন আনন্দের সঙ্গে নিজেদের পছন্দের কাজ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। ধাপে ধাপে তাদের জন্য একটি পথ তৈরি করতে হবে। শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক পুনর্বাসনও সমান গুরুত্বপূর্ণ।”চিকিৎসা কার্যক্রমে আন্তর্জাতিক চিকিৎসকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ট্রাম্পের ফোনালাপের পর হামলা বন্ধে রাজি ইসরায়েল-হিজবুল্লাহ

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সংঘাত বন্ধে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেওয়া একাধিক বক্তব্যে...

রাতেই ইসলামী ব্যাংকের পর্ষদ সভা, এমডির পদত্যাগপত্র গৃহীত

দিনভর বিক্ষোভের মধ্যে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. খুররশীদ আলমের সভাপতিত্বে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাত ১০টার দিকে অনলাইন প্লাটফর্মে এ...

খানজাহান আলীর মাজারে কুমিরে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাটে হজরত খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাট থেকে কুমির টেনে নিয়ে যাওয়া শিশুটির মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার...

আসল বিপদ এ প্রজন্মের, যারা লীগের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছেন: মাহফুজ

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং তরুণ প্রজন্মের করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ...

Recent Comments