আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১২তম সভা রবিবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে এ সভায় ব্যাংকের ব্যবসা পরিচালনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কোম্পানি সচিব মোঃ নিজাম উদ্দিন ভূঁঞাও সভায় অংশগ্রহণ করেন।
পর্ষদের সিদ্ধান্তগুলো ব্যাংকের কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


