Monday, June 15, 2026
Home অর্থ-বানিজ্য অর্থনৈতিক অগ্রযাত্রায় পিছিয়ে রয়েছে আর্থিক খাত: গভর্নর

অর্থনৈতিক অগ্রযাত্রায় পিছিয়ে রয়েছে আর্থিক খাত: গভর্নর

দেশের আর্থিক খাত গত ৫৩ বছরে উন্নতি করলেও কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। রোববার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আর্থিক খাতের উন্নতিতে আত্মসমালোচনা ও নৈতিকতার চর্চা জরুরি। কেন্দ্রীয় ব্যাংকের তহবিলগুলো সঠিকভাবে ব্যবহারের জন্য ব্যাংকগুলোকে আরও উদ্যোগী হতে হবে।

গভর্নর বলেন, জলবায়ু পরিবর্তন ও গ্রিন ফাইন্যান্সিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশিক্ষণ ও নীতি উন্নয়নের প্রয়োজন। এ প্রসঙ্গে বিআইবিএমের ভূমিকার প্রশংসা করেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন, যিনি উল্লেখ করেন ২০২৪ সালে সিটি ব্যাংকের কর্মকর্তারা এখান থেকে ১৭ হাজার ঘণ্টার বেশি প্রশিক্ষণ নিয়েছেন।

বিআইবিএম মহাপরিচালক আক্তারুজ্জামান বিআইবিএমের গবেষণাধর্মী কাজ ও অর্জনের কথা তুলে ধরে ভবিষ্যৎ উন্নয়নের আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বার্জার পেইন্টসের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত  কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সর্বশেষ হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবার (১৫ জুন) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়...

ভারতে উপদেষ্টাকে হয়রানির অভিযোগ, তদন্তে পররাষ্ট্র মন্ত্রণালয়

ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে ইমিগ্রেশন প্রক্রিয়ায় দীর্ঘ সময় আটকে রাখার ঘটনাকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী...

আগস্ট থেকেই জিপিএস ছাড়া চলবে না কোনো গণপরিবহন

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ এবং প্রযুক্তিনির্ভর করতে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন...

Recent Comments