Saturday, June 13, 2026
Home অর্থ-বানিজ্য ইআরএফের নতুন সভাপতি মালা ও সাধারণ সম্পাদক কাশেম

ইআরএফের নতুন সভাপতি মালা ও সাধারণ সম্পাদক কাশেম

  • ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেছে। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আকতার মালা সভাপতি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইআরএফ কার্যালয়ে দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসান হাফিজ।  সভাপতি পদে দৌলত আকতার মালা ১১৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি স্টারের রেফায়েত উল্লাহ মীরধা পান ৮২ ভোট। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশরাফুল ইসলাম, যিনি ১০১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম ৯৩ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী মো. মিজানুর রহমানকে পরাজিত করেন।  অন্যান্য নির্বাচিতরা হলেন- মানিক মুনতাসির (সহসাধারণ সম্পাদক), মো. আমিনুল ইসলাম (অর্থ সম্পাদক) এবং এস কে শাফায়াত হোসেন (তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক)। সদস্য পদে নির্বাচিত হয়েছেন এএসএম মঈনুল হক, কায়েস মোহাম্মদ সোহেল, মো. জাকির হোসেন, ও ইব্রাহিম হোসেন অভি।

ভোটগ্রহণের আগে ২০২২-২৪ মেয়াদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ইআরএফের বিদায়ী সভাপতি রেফায়েত উল্লাহ মীরধার সভাপতিত্বে সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।  নতুন কমিটির কাছে সংগঠনের সদস্যরা অর্থনৈতিক সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত প্রশিক্ষণ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

এলএনজি আমদানি কমায় গ্যাস সরবরাহে চাপের আশঙ্কা

দেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সাময়িক বিঘ্ন দেখা দেওয়ায় তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস...

জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার কক্সবাজার সফরে গিয়ে ঐতিহাসিক পাতলী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কক্সবাজার...

Recent Comments