Saturday, June 13, 2026
Home জাতীয় এবিপি আন্দোলনের নামে বাংলাদেশে ধর্ষণের খবরের ভুয়া স্ক্রিনশট প্রচার

এবিপি আন্দোলনের নামে বাংলাদেশে ধর্ষণের খবরের ভুয়া স্ক্রিনশট প্রচার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দের একটি ভুয়া স্ক্রিনশট ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। স্ক্রিনশটটিতে দাবি করা হয়েছে, এবিপি আনন্দ ফেসবুকে “বাংলাদেশে ফের ধর্ষণের শিকার হিন্দুরা। আজকে ধর্ষণ হয়েছে ৪০ হাজার হিন্দু” শিরোনামে একটি পোস্ট করেছে। তবে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানার বাংলাদেশ এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া বলে নিশ্চিত করেছে।

মঙ্গলবার রিউমর স্ক্যানার তাদের এক প্রতিবেদনে জানায়, এবিপি আনন্দ এমন কোনো পোস্ট করেনি। তাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে, স্ক্রিনশটটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করা হয়েছে। এবিপি আনন্দের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে এমন কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।  প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশীয় বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। এটি একটি অসত্য তথ্য, যা জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচারিত হয়েছে।

এবিপি আনন্দ নিজেও তাদের ওয়েবসাইটে ১৯ ডিসেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে ভুয়া পোস্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারের বিষয়ে সতর্ক করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এবিপি আনন্দের নাম ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া স্ক্রিনশটের মাধ্যমে জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হতে পারে এর মূল লক্ষ্য। তাই এই ধরনের ভুয়া তথ্যের বিরুদ্ধে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।  রিউমর স্ক্যানারসহ অন্যান্য ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্মগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য সনাক্তে কাজ করে যাচ্ছে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্যের শিকার না হতে জনগণকে সোর্স যাচাই করে তথ্য গ্রহণের পরামর্শ দিয়েছে তারা।  এই ঘটনা থেকে আবারও প্রমাণিত হলো, প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা প্রচার সহজেই ছড়ানো সম্ভব। তাই সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আলগা পিরিত দেখিয়ে কোনো লাভ নেই: ভারতের হাইকমিশনারকে মির্জা গালিব

ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড....

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৩ জুন) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি...

কর বাড়ানো হয়েছে শুধু মদ-সিগারেটের ওপর, বিরোধী দল সেটিরও সমালোচনা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নতুন অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি। বরং জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় শুধু মদ...

ইতিহাস বিকৃতির পরিণতি কখনো শুভ হয় না : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের অভিজ্ঞতা, সংগ্রাম ও ইতিহাসের ওপর ভিত্তি করেই বাংলাদেশের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক ধারার বিকাশ ঘটেছে। তাই...

Recent Comments