Friday, June 5, 2026
Home কর্পোরেট মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন হাবিবুর রহমান

মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে লাখপতি হলেন হাবিবুর রহমান

দেশের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মিনিস্টারের ‘কোটিপতি হোন’ অফারে মিনিস্টারের পণ্য কিনে সম্প্রতি জামালপুর জেলার পূর্ব নাছিরপুর গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান এক লাখ টাকার গিফট ভাউচার পেয়েছেন। মিনিস্টারের নিজস্ব শো-রুম থেকে মিনিস্টারের টিভি কিনার পর তিনি একটি স্ক্র্যাচ কার্ড পান আর সেই কার্ড ঘষেই পেয়ে যান এক লাখ টাকার গিফট ভাউচার!

কোটিপতি হোন’ অফারের আওতায় নির্দিষ্ট পণ্য ক্রয় করলেই গ্রাহকরা পাচ্ছেন আকর্ষণীয় স্ক্র্যাচ কার্ড। এতে লুকিয়ে আছে কোটি টাকার পুরস্কারসহ নানা চমক। অফারের অংশ হিসেবে মিনিস্টার নির্দিষ্ট পণ্যে রয়েছে আকর্ষণীয় মূল্যছাড় এবং নিশ্চিত উপহার।

হাবিবুর রহমান তার পুরস্কার পাওয়ার অনুভূতির কথা বলতে গিয়ে জানান, “আমার জীবনে এমন মুহূর্ত এর আগে কখনো আসেনি। মিনিস্টার পণ্য ক্রয়ের সময় ভাবতেও পারিনি এত বড় উপহার পেয়ে যাব। আমি এবং আমার পরিবার অত্যন্ত আনন্দিত। আমি মিনিস্টারের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।”

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, “আমরা সবসময়ই আমাদের সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকি। এবারও এর ব্যতিক্রম হয় নি। অফারের নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। এই অফারে আমরা সব জায়গা থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। এটা দারুণ ব্যাপার যে, আমাদের সকল ধরণের ক্রেতাই উক্ত অফারটিকে স্বাদরে গ্রহণ করেছেন।”

এছাড়াও উক্ত অফারের আওতায় মিনিস্টার ব্র্যান্ডের টেলিভিশন ক্রয়ে ডিসেম্বর মাসজুড়ে গ্রাহকরা পাচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট।

এই ডিসেম্বরে ২৫ হাজার ৬৯৯ টাকার মিনিস্টার ৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি এখন মাত্র ১৭ হাজার ৯০০ টাকায়। সাথে ২ হাজার টাকার ক্যাশ ভাউচার, যা অফারকে আরও আকর্ষণীয় করেছে। শুধু কি তাই, নির্দিষ্ট মডেলের রেফ্রিজারেটরে স্ক্র্যাচ কার্ড এবং ৮ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড়। ১৯,২০,ও ২৪ ইঞ্চির নন-স্মার্ট টিভিতে ৫৩% পর্যন্ত মূল্যছাড় তো থাকছেই। স্মার্ট টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন, এবং ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্যে রয়েছে নগদ ছাড়, স্ক্র্যাচ কার্ড, এবং ফ্রি ইনস্টলেশন। হোম অ্যাপ্লায়েন্সে নিশ্চিত ডিসকাউন্ট, গিফট বক্স, এবং ১০০% পর্যন্ত মূল্যছাড়।

মিনিস্টারের এই অফার সীমিত সময়ের জন্য। তাই দেরি না করে আজই কিনুন আপনার পছন্দের মিনিস্টার পণ্য এবং হয়ে যান কোটিপতি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

আন্তর্জাতিক শ্রম সম্মেলনে যোগ দিতে জেনেভা যাচ্ছেন শ্রমমন্ত্রী

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) অংশ নিতে শুক্রবার রাতে ঢাকা ত্যাগ করছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে...

খালেদা জিয়ার স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় শোক প্রস্তাব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া-এর স্মরণে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাব দুই বাংলার মানুষের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য...

দেশে নৈরাজ্য ছড়াতে সুপরিকল্পিত চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত গণতান্ত্রিক পরিবেশকে ব্যাহত করতে একটি মহল নানা ধরনের...

দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়া বাসটি উদ্ধার

ঘটনার পরপরই বাসে থাকা চালক ও সহকারীকে উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া এসবি সুপার ডিলাক্স বাসটি পদ্মা নদী...

Recent Comments