Tuesday, June 16, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা কার্যকরের নির্দেশ দিল মাউশি

শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা কার্যকরের নির্দেশ দিল মাউশি

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণে সরকারি নীতিমালা অনুসরণ না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন ও মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, যেসব এলাকায় টিউশন ফি নির্ধারণ করা হয়নি, সেখানে আপাতত টিউশন ফি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মাউশি থেকে এই সংক্রান্ত চিঠি জারি করা হয়, যা পরবর্তীতে জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা-২০২৪’ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মাঠপর্যায়ে এই নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে মনিটরিং কার্যক্রম আরও কার্যকর করার জন্য বলা হয়েছে।

এছাড়া, শিক্ষা মন্ত্রণালয় গঠিত টিউশন ফি নির্ধারণ কমিটি যেসব এলাকায় এখনো ফি নির্ধারণ করতে পারেনি, সেখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফি গ্রহণ করতে পারবে না।

সরকারের এই উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিভাবকদের অভিযোগ ও শিক্ষার্থীদের আর্থিক চাপ কমানোর লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন মির্জা ফখরুল

দেশব্যাপী স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা...

ফার কেমিক্যালের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট...

এমএল ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমএল ডাইং লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং...

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজের জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের ব্যবস্থা করল সিটি ব্যাংক

ফারইস্ট স্পিনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির জন্য ২৩৪ কোটি টাকার সিন্ডিকেটেড ঋণের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থা সম্পন্ন করেছে সিটি ব্যাংক। এই অর্থায়নে সিটি ব্যাংক ম্যান্ডেটেড অ্যারেঞ্জার, এজেন্ট...

Recent Comments