Wednesday, June 17, 2026
Home জাতীয় পদোন্নতির দাবিতে সচিবালয়ে সিনিয়র কর্মকর্তাদের আন্দোলন

পদোন্নতির দাবিতে সচিবালয়ে সিনিয়র কর্মকর্তাদের আন্দোলন

 

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতিসহ একাধিক দাবিতে অবস্থান নিয়েছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার সকালে ‘বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম’-এর আহ্বানে সচিবালয়ে সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কক্ষের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

 

কর্মকর্তারা জানান, কয়েক বছর ধরে তারা পদোন্নতি বঞ্চিত। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।

 

তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—সব স্তরের কর্মচারীর পদোন্নতির প্রজ্ঞাপন অবিলম্বে জারি করা, চুক্তিভিত্তিক বিতর্কিত নিয়োগ বাতিল, পদোন্নতি পেলেও পদায়নবঞ্চিতদের দ্রুত পদায়ন, এবং নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাদের মাঠ প্রশাসনে পদায়ন।

 

এছাড়া বিগত সরকারে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পুনর্মূল্যায়ন ও তাদের আর্থিক সুবিধা বাতিলের দাবি জানানো হয়েছে। কর্মকর্তারা অভিযোগ করেন, কিছু ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।

 

এ অবস্থান কর্মসূচিতে বিভিন্ন স্তরের কর্মচারীরা অংশ নেন। আন্দোলনকারীদের মতে, সুষ্ঠু প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করতে তাদের দাবি মেনে নেওয়া জরুরি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

অবরোধ কর্মসূচি চলাকালীন সচিবালয়ে কার্যক্রম আংশিকভাবে বিঘ্নিত হয়। আন্দোলনকারীরা দ্রুত এ বিষয়ে সরকারপক্ষের কার্যকর সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার: প্রধানমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বাজেট রেখেছে সরকার। আগামী এক বছরে ৪০ লক্ষ কৃষককে কৃষক কার্ড তুলে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

দুর্নীতি সব জায়গায় হয়, দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুর্নীতি সব জায়গায় হয়। ঘুরেফিরে সব দোষ রাজনীতিবিদের হয়। কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয়, লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়। এ...

জনগণের টাকা আর পাচার হতে দেব না: প্রধানমন্ত্রী

দেশ থেকে অর্থ পাচার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং অতীতে যেভাবে দেশের সম্পদ...

অ্যামচেম বাংলাদেশের নেতৃত্বে সৈয়দ মোহাম্মদ কামাল

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম-বাংলাদেশ) নতুন নির্বাহী ঘোষণা করা হয়েছে। রাজধানীর একটি হোটেলে গতকাল ২০২৬-২৮ মেয়াদের এ কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের...

Recent Comments