Tuesday, May 26, 2026
Home জাতীয় ওয়াসার কর্মীদের জন্য সকাল ৯টার মধ্যে হাজিরার নির্দেশ, না হলে পেতে হবে...

ওয়াসার কর্মীদের জন্য সকাল ৯টার মধ্যে হাজিরার নির্দেশ, না হলে পেতে হবে শাস্তি

ঢাকা ওয়াসায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য সকাল ৯টার মধ্যে কর্মস্থলে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ে ডিজিটাল বা বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নিশ্চিত না করলে সংশ্লিষ্ট কর্মচারীকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রতিষ্ঠানটির সচিব মশিউর রহমান খানের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) ঢাকা ওয়াসার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

সচিব মশিউর রহমান খান জানান, ঢাকার সব ওয়াসা কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থলে প্রবেশ ও বাহিরের সময় ডিজিটাল টাইম অ্যাটেনডেন্ট সিস্টেমে হাজিরা প্রদান করতে হবে। এই পদ্ধতির ভিত্তিতেই বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

 

তিনি বলেন, কর্মক্ষেত্রে সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সেবা কার্যক্রম আরও উন্নত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

ঢাকা ওয়াসার এই নতুন নির্দেশনা প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ সময়ানুবর্তিতার উপর গুরুত্ব দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে এটি কঠোর সিদ্ধান্ত হিসেবে মনে করছেন।

 

এই নতুন নিয়ম বাস্তবায়নের মাধ্যমে সেবার মান বাড়াতে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিদ্যুৎ বিভাগেই হাসিনা বকেয়া রেখে গেছে ৫৬ হাজার কোটি টাকা। ৫৬ হাজার কোটি...

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

Recent Comments