Thursday, July 16, 2026
Home পুঁজিবাজার রূপালী ব্যাংকের নতুন এমডি ওয়াহিদুল ইসলাম

রূপালী ব্যাংকের নতুন এমডি ওয়াহিদুল ইসলাম

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে নিয়োগ পেয়েছেন মোঃ ওয়াহিদুল ইসলাম। এতদিন তিনি সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। যুগ্মসচিব মীনাক্ষী বর্মন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ হতে ৩ বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগে দেওয়া হয়েছে।

জানা গেছে, ১৯৯৮ সালে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন মোঃ ওয়াহিদুল ইসলাম। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জেনারেল ম্যানেজার থাকাকালীন সময়ে ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতার সঙ্গে কাজ করেন তিনি। সোনালী ব্যাংকে বদলি হওয়ার পর সবশেষ তিনি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন শেষে শিগগিরই তিনি রুপালী ব্যাংকে যোগদান করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ বাস্তবায়নে জাতীয় ঐক্যের...

Recent Comments