Wednesday, April 29, 2026
Home জাতীয় সংঘর্ষ ও নাশকতা এড়াতে মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন

সংঘর্ষ ও নাশকতা এড়াতে মোল্লা কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন

 

ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কলেজ চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবারের হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে, ভাঙা কলেজ ভবন দেখার জন্য আশপাশের এলাকার মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ কেউ এই হামলাকে নিন্দা জানালেও অন্যরা কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, “সোমবারের ঘটনার পুনরাবৃত্তি রোধে দুই প্লাটুন ফোর্স মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।”

সোমবারের ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়ালেও মঙ্গলবার সকালে পরিস্থিতি অনেকটাই শান্ত। তবে স্থানীয় বাসিন্দারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Recent Comments