পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর, মঙ্গলবার দুপুর আড়াইটায় এই সভা অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হবে। এতে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত প্রথম প্রান্তিক, ৩০ জুন, ২০২৩ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হবে।


