Wednesday, July 1, 2026
Home কর্পোরেট হামদর্দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

হামদর্দের সহযোগিতায় ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

স্বাস্থ্য ও শিক্ষাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে চালু হলো ট্রাফিক পুলিশ বুথ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান।

এতে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক ক্রয় জাফর সাদেকসহ অনেকে।

এ সময় হামদর্দ কর্মকর্তারা বলেন, “ওয়াক্ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সবসময়ই মানুষের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ায়। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবার মানসিকতা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছে।”

জনকল্যাণে ট্রাফিক পুলিশ যেকোনো উদ্যোগ গ্রহণ করলে, সেসব কর্মকান্ডেও হামদর্দ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে নগরবাসী ও পথচারীদের তৃষ্ণা নিবারণে আপ্যায়ন করানো হয় শত বছরের ঐতিহ্যবাহী শরবত রুহ্ আফজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments