Friday, June 26, 2026
Home কর্পোরেট সাউথইস্ট ব্যাংকে ক্যামেলস রেটিং এবং ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ

সাউথইস্ট ব্যাংকে ক্যামেলস রেটিং এবং ক্রেডিট রিস্ক ব্যবস্থাপনা সম্পর্কিত প্রশিক্ষণ

 

সাউথইস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি ব্যাংকের ক্যামেলস রেটিং এবং ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। গত বুধবার ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শাখা প্রধান, ম্যানেজার অপারেশনস, উপ-শাখার ইনচার্জ এবং অফশোর ব্যাংকিং ইউনিটের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মিজানুর রহমান আকন, অতিথি বক্তা হিসেবে কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তিনি ক্যামেলস রেটিং এবং আইসিআরআরএস বিষয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ব্যাংকের আর্থিক ঝুঁকি মূল্যায়ন, গ্রাহকের ঋণযোগ্যতা নির্ধারণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন কর্মসূচির উদ্বোধন করেন এবং এই রেটিং সিস্টেমের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনায় অংশ নেন। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের যুগ্ন-পরিচালক ইনামুল হক এবং রমজান আলী আইসিআরআরএস ব্যবহারের নতুন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাছুম উদ্দিন খান, আবিদুর রহমান চৌধুরী এবং প্রধান কার্যালয়ের অন্যান্য নির্বাহীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

ইসলামী ব্যাংকের সাথে বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির কর্পোরেট চুক্তি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় বাংলাদেশ রেলওয়ে কো-অপারেটিভ ক্রেডিট...

মালয়েশিয়া–চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীনে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। তিনি শুক্রবার রাত ৭টা ৪৫ মিনিটে চীন থেকে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ...

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকারমন্ত্রী

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...

Recent Comments