জনতা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিটি আগামী ২১ নভেম্বর, ২০২৪, বিকাল ৩টায় পর্ষদ সভা আয়োজন করবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত চলমান তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন করলে, তা জনসাধারণের জন্য প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


