Wednesday, June 24, 2026
Home কর্পোরেট ফিলিপ মরিসের সিগারেট উৎপাদনে যুক্ত হচ্ছে বিএটি

ফিলিপ মরিসের সিগারেট উৎপাদনে যুক্ত হচ্ছে বিএটি

 

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি বাংলাদেশ লিমিটেড (বিএটি) এবং বহুজাতিক তামাক কোম্পানি ফিলিপ মরিসের মধ্যে সিগারেট উৎপাদন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির মাধ্যমে, বিএটি তার কারখানায় ফিলিপ মরিস বাংলাদেশ লিমিটেডের (পিএমবিএল) নির্দেশিত বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট উৎপাদন করবে এবং সেগুলি সরবরাহ করবে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিএটির পরিচালনা পর্ষদ এই চুক্তি অনুমোদন দেয় এবং একই দিন থেকে এটি কার্যকরী হয়েছে।

এখন পর্যন্ত এই চুক্তির আওতায় ফিলিপ মরিসের কোন সিগারেট ব্র্যান্ড উৎপাদিত হবে এবং বিএটি কী পরিমাণ রাজস্ব পাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। তবে বিএটির প্রধান ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে গোল্ডলিফ এবং বেনসন, আর ফিলিপ মরিসের প্রধান ব্র্যান্ডগুলো হচ্ছে মার্লবোরো এবং বন্ড।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম...

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

Recent Comments