Sunday, July 5, 2026
Home জাতীয় সারাদেশ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য আটক

পুলিশের বিশেষ অভিযানে মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

মেহেরপুরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা ও রাজবাড়ি জেলায় গত ২৪ ঘণ্টায় চালানো একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন আলতাফ মন্ডল (৫৩), রমজান আলী (৪৩) ও আসাদুল ইসলাম (৩৪)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ডাকাতির পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সুপার জানান, ২ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে আলতাফ মন্ডল তার দল নিয়ে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে একাধিক যানবাহনের গতিরোধ করে। চালক ও যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৫০ হাজার টাকা লুটে নেয়। এছাড়া এক ড্রাম ট্রাক চালক ও হেলপারকে আঘাত করে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ৪৮ ঘণ্টার মধ্যে মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে সক্ষম হয়। ৫ নভেম্বর আলতাফ মন্ডলকে রাজবাড়ির পাংশা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আটটি ডাকাতি মামলা এবং একটি অস্ত্র মামলা রয়েছে।

৬ নভেম্বর চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রমজান আলী ও আসাদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। রমজানের বিরুদ্ধে ডাকাতি ও চুরির মামলা রয়েছে। আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করা হয়।

পুলিশ সুপার জানান, ডাকাতি ও ছিন্তাইরোধে জনসচেতনতা ও সামাজিক আন্দোলনের প্রয়োজন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই)...

৫ সদস্যের প্রতিনিধিদল নিয়ে রাতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের পঞ্চম পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)–এ বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আগামী ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিতব্য এই...

তেহরানে অনুষ্ঠিত হচ্ছে খামেনির জানাজা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় দাফন ও শোকানুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান। সম্ভাব্য বিদেশি ও...

ডমিনেজ স্টিলের ৩০% শেয়ার কিনছে আকিজ

লোকসানি কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৩০ শতাংশ মালিকানা কিনতে যাচ্ছে আকিজ রিসোর্সেস। এ জন্য শেয়ার হস্তান্তরের অনুমোদন চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে...

Recent Comments