Sunday, June 28, 2026
Home জাতীয় ৪৩ বিসিএসে নিয়োগপ্রাপ্তদের জন্য যোগদানের তারিখ পরিবর্তন

৪৩ বিসিএসে নিয়োগপ্রাপ্তদের জন্য যোগদানের তারিখ পরিবর্তন

৪৩তম বিসিএসে নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের তারিখ প্রায় দেড় মাস পিছিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার এক প্রজ্ঞাপনে জানিয়েছে যে, গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ আগামী ১৭ নভেম্বরের পরিবর্তে ২০২৫ সালের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন গত ১৫ অক্টোবর প্রকাশ করা হয়। ফলাফলের ভিত্তিতে ক্যাডার পদে নিয়োগ পাচ্ছেন ২ হাজার ৬৪ জন। তবে ৯৯ জনের ফল স্থগিত করা হয়েছে।

৪৩তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি ২০২০ সালের ৩০ নভেম্বর প্রকাশ হয়। ২০২১ সালের ২৯ অক্টোবর আটটি বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৩৫ হাজারেরও বেশি প্রার্থী অংশগ্রহণ করে। এই পরীক্ষার ফল ২০২২ সালের ২০ জানুয়ারি প্রকাশ করা হয়, যেখানে মোট ১৫ হাজার ২২০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।

২০২২ সালের জুলাইয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন কৃতকার্য হন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ওই সময় ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার ও ৬৪২ জনকে নন-ক্যাডারসহ মোট ২ হাজার ৮০৫ জন প্রার্থী নিয়োগের সুপারিশ করা হয়।

কিন্তু, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সুপারিশকৃত প্রার্থীদের মধ্যে ক্যাডার সার্ভিসে ২৫৫ জনের বিষয়ে পুনরায় যাচাই-বাছাই শুরু করে অন্তর্বর্তী সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments