Sunday, June 28, 2026
Home জাতীয় লালবাগে যৌথ অভিযানে টিসিবির ডাল-তেল জব্দ, গ্রেফতার ২

লালবাগে যৌথ অভিযানে টিসিবির ডাল-তেল জব্দ, গ্রেফতার ২

রাজধানীর লালবাগে নবাবগঞ্জ বাজারে সেনাবাহিনীর যৌথ অভিযানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক ট্রাক পণ্য জব্দ করা হয়েছে। টিসিবির পণ্য অবৈধভাবে মজুত রেখে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুজনকে গ্রেফতারও করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) রাতে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর ইয়াহিয়ার নেতৃত্বে নবাবগঞ্জ বাজারের একটি গুদামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. শাহ আলম (৪৪) ও আরিফ হোসাইন (২২)। পরে তাদের লালবাগ থানার সোপর্দ করা হয়েছে। এসময় দুই লিটারের মোট ৬৫০ বোতল সয়াবিন তেল এবং ১ হাজার ৩৪০ কেজি ডাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর অজেয় চার (৪ বীর) এর মেজর আবু সালেহ মো. ইয়াহিয়া জানান, টিসিবির পণ্য মজুদের সংবাদে পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে তেল ও ডাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে লালবাগ থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জানান, একটি ডিলারের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি টিসিবির পণ্য বেশি দামে খোলা বাজারে বিক্রি করে আসছিল। চক্রের সঙ্গে আরও যারা আছে তাদেরও আইনের আওতায় আনা হবে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কেউ যেন কোনও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা। 

থানা সূত্রে জানা যায়, টিসিবির লাইসেন্সপাত্র ডিলার রাসেলের নামে আনা এসব পণ্য অবৈধভাবে মজুত করা হয়েছে। এ ব্যাপারে ডিলারসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিরোধী দল শুধু সেই সংস্কারের কথা বলে, যেটা তাদের ক্ষমতার ভাগ দেবে’

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এমএ মুহিত বলেছেন, তারা বারবার সংস্কারের দাবি তুললেও জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার নিয়ে...

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নয়, স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়নি, বরং সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...

তাসকিন-মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা

জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ এবং ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে এক জমকালো ডিনারে আনন্দঘন সময় কাটিয়েছেন নাম্বার ওয়ান রেফ্রিজারেটর...

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

Recent Comments