Sunday, June 28, 2026
Home আন্তর্জাতিক ২০২৫ সালে তেলের দাম ৬০ ডলারে নামতে পারে: জেপি মরগ্যান

২০২৫ সালে তেলের দাম ৬০ ডলারে নামতে পারে: জেপি মরগ্যান

অপরিশোধিত জ্বালানি তেলের দাম আগামী বছর আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন বহুজাতিক বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান। সাম্প্রতিক প্রতিবেদনে তারা বলেছে, আগামী বছরে তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসতে পারে।

জেপি মরগ্যান মনে করছে, আগামী এক বছরে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ওঠানামা করতে পারে। চলতি বছরের শেষ প্রান্তিকে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারে উন্নীত হতে পারে। এরপর ২০২৫ সালের শেষ দিকে ৬০ ডলারে নামতে পারে। খবর বিজনেস টুডে।

বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে স্থিতিশীল ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছে জেপি মরগ্যান। সেপ্টেম্বরের শেষ দিকে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৭১ ডলার। অক্টোবরের শুরুতে তা প্রায় ৮১ ডলারে পৌঁছে। চাহিদা নিয়ে উদ্বেগের কারণে আবারও তা ব্যারেলপ্রতি ৭৩ ডলারে নেমে এসেছে। বিশ্লেষকেরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মতো বড় অর্থনীতির চাহিদা কমে যাওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও তেলের দাম সেভাবে বাড়ছে না। অর্থাৎ অর্থনীতির এই চাহিদা-জোগানের তত্ত্ব মেনেই তেলের দামের এই পরিস্থিতি দেখা যাচ্ছে।

প্রতিবেদনে জ্বালানি তেলের বাজারে বিদ্যমান অস্থিরতার জন্য পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাকে দায়ী করা হয়েছে। আরও বলা হয়েছে, এই উত্তেজনা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো শক্তিশালী অর্থনীতির জন্য ক্ষতিকর। ফলে তারা এই পরিস্থিতির রাশ টেনে ধরার চেষ্টা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ রিমান্ডে

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সরকারবিরোধী মিছিলের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন আদালত। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণ এবং সরকারবিরোধী মিছিলের অভিযোগে দায়ের...

১০ জেলায় বন্যার শঙ্কা, ৪৮–৭২ ঘণ্টার সতর্কতা জারি

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি...

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন সম্প্রতি ইসলামী ব্যাংক...

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত

  কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি.’র পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন, ২০২৬) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর...

Recent Comments