Saturday, May 2, 2026
Home জাতীয় রাজনীতি আওয়ামী লীগের তৈরি আইনেই এগোচ্ছে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের তৈরি আইনেই এগোচ্ছে ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের তৈরি আইনেই শেখ হাসিনার বিচারের প্রাথমিক কার্যক্রম শুরু করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অতীতের মতো এই ট্রাইব্যুনাল নিয়েও বিতর্ক উঠতে শুরু করেছে।

নানা প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন মন্ত্রণালয় ৮ দফা সংশোধনী প্রস্তাবের খসড়া নিয়ে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় একটি মতবিনিময় সভা করেছে; কিন্তু সংস্কার করার আগেই ছাত্র–জনতার অভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনাল প্রাক্–বিচারপ্রক্রিয়া বা বিচারের প্রাথমিক কাজ শুরু করেছেন।

আইনজীবীদের অনেকে মনে করেন, আইনের সংস্কার না করেই আওয়ামী লীগ আমলের আইনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ শুরু করায় এ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকছে। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক গতকাল প্রথম আলোকে বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে যুদ্ধাপরাধের বিচার করার কথা বলা হয়েছে। এই আইন সংস্কার না করে ছাত্র–জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার করা হলে বিতর্ক উঠতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

সভাপতি-সেক্রেটারিসহ ২৩ পদেই বিএনপির জয়

ঢাকার আইনজীবীদের অন্যতম পেশাজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতি-র বার্ষিক নির্বাচনে এবার একতরফা জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। কার্যনির্বাহী কমিটির...

আজ সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার একদিনের সফরে সিলেট যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, এ সফরে তিনি ধর্মীয়, অবকাঠামোগত ও ক্রীড়া সংশ্লিষ্ট বেশ কয়েকটি...

Recent Comments