Saturday, May 2, 2026
Home জাতীয় রাষ্ট্র সংস্কারে আরও চার কমিশন গঠনের সিদ্ধান্ত

রাষ্ট্র সংস্কারে আরও চার কমিশন গঠনের সিদ্ধান্ত

রাষ্ট্র সংস্কারে আরও চারটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই চারটি কমিশন হলো- স্বাস্থ্য কমিশন, গণমাধ্যম কমিশন, নারী বিষয়ক কমিশন ও শ্রমিক অধিকার কমিশন। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

রিজওয়ানা হাসান বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন ড. একে আজাদ খান। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন কামাল আহমেদ। নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন শিরিন হক। শ্রমিক অধিকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি সংক্রান্ত কাজের প্রতিবেদন হাতে পেয়েছি। সেই প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। সিদ্ধান্ত কী হয়, পরবর্তীতে জানানো হবে। এ ছাড়া শিক্ষা কমিশন নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হবে।

ধর্মীয় সংখ্যালঘুদের উদ্বেগ উৎকণ্ঠা নিরসনে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা এ সময় বলেন, তাদের আট দফা দাবি নিয়েও আলোচনা হয়েছে। সরকার এ বিষয়ে আন্তরিক, ধর্মীয় পরিচয়ের কারণে অনিরাপদ বোধ করার কারণ নেই।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। মিথ্যা প্রমাণিত হয় এমন কিছু সামাজিক যোগাযোগমাধ্যমে না আনাই ভালো। কঠিন সময় যাচ্ছে তবে গঠনমূলক সমালোচনা হলে সমস্যা হয় না, কিন্তু গুজবের বিষয়ে সতর্ক থাকা দরকার।

এর আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করে সরকার। সবশেষ গত ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সিলেটে সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিলেট মহানগরীকে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, আগাম বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কবল থেকে রক্ষায় ৭ হাজার ৫০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের আনুষ্ঠানিক...

সংরক্ষিত নারী আসন এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ

সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২ মে) দুপুর ১২টায়...

হামের টিকা নিয়ে ইউনিসেফের সতর্কতা না মেনে নিয়ম বদলায় ইউনূস সরকার

বাংলাদেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে, যা নিয়ে স্বাস্থ্য খাতে উদ্বেগ বাড়ছে। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত দেশজুড়ে ৩২ হাজারের বেশি...

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে গাইবান্ধাবাসীর মানববন্ধন

গাইবান্ধার বালাশীঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে স্থানীয়দের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ করা এবং এ...

Recent Comments