Saturday, April 18, 2026
Home আন্তর্জাতিক ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

শনিবার (১২ অক্টোবর) ইরানের বার্তা সংস্থা আইএসএনএ বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

 ইরানি বার্তা সংস্থা আইএসএনএ’র প্রতিবেদনে দেশটির বেসামরিক পরিবহন সংস্থার মুখপাত্র জাফর ইয়াজেরলোর বরাত দিয়ে বলা হয়েছে, ‘মোবাইল ফোন ব্যতীত যোগাযোগের যেকোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ফ্লাইটের কেবিনে প্রবেশ কিংবা কার্গো বিমানে এসবের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।’
 
লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণে কমপক্ষে ৩৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনার তিন সপ্তাহ পর ইরান ওই সিদ্ধান্ত নিলো।
 
 লেবাননজুড়ে ওই হামলায় বৈরুতে তেহরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানিসহ প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণের ওই ঘটনায় ইসরাইলকে দায়ী করেছে ইরান ও হিজবুল্লাহ।
 
চলতি মাসের শুরুর দিকে দুবাইভিত্তিক বিমান চলাচল সংস্থা এমিরেটস এয়ারলাইন্স তাদের ফ্লাইটে পেজার ও ওয়াকিটকির ব্যবহার নিষিদ্ধ করে।
 
গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই যুদ্ধ লেবানন, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইসরাইলের বিরুদ্ধে দাঁড়িয়েছে।
 
গত ১ অক্টোবর ইসরাইলে তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার পর গত কয়েক সপ্তাহে একাধিক এয়ারলাইন্স তাদের ইরানগামী ফ্লাইট স্থগিত করেছে। ইরান ওই অঞ্চলে তেহরান সংশ্লিষ্ট সশস্ত্র বিভিন্ন গোষ্ঠীর নেতা ও ইরানের বিপ্লবী গার্ডের এক জেনারেলকে হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে প্রায় ১৮১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

জ্ঞানভিত্তিক রূপান্তরকে কেন্দ্র করে বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরমের উদ্যোগে গত ১৮ এপ্রিল রাজধানীর রেডিসন বলু অনুষ্ঠিত হয়েছে...

সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্ণ করেছে এবং এই স্বল্প সময়েই রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ...

বিশ্বজয় করতে প্রস্তুত মেরিটাইম ক্যাডেটরা: নৌ পরিবহণমন্ত্রী

চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের মেরিটাইম ক্যাডেটরা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দক্ষতার...

রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান রাখাইন রাজ্যেই সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কে অনুষ্ঠিত Antalya Diplomacy Forum 2026-এ রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ‘গ্লোবাল রিফিউজি প্রোটেকশন সিস্টেম ইন...

Recent Comments