Saturday, July 4, 2026
Home জাতীয় এইচএসসি ফল প্রকাশের তারিখ ও পদ্ধতি জানালেন অধ্যাপক তপন

এইচএসসি ফল প্রকাশের তারিখ ও পদ্ধতি জানালেন অধ্যাপক তপন

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, অক্টোবরের মাঝামাঝিতে ফলাফল প্রকাশ করা হবে। তবে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সরকারবিরোধী ঘটনাবলির কারণে এইচএসসির সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকি পরীক্ষাগুলো বাতিল করা হয়।

যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে পূর্ণ মানে ফলাফল প্রস্তুত হবে। অন্যদিকে, যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি, সেগুলোর জন্য পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েও নির্দেশনা প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর উত্তরপত্র পূর্ণ মানে মূল্যায়ন করতে হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি, সেগুলোর ফল প্রস্তুতে পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি অনুসরণ করতে হবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা এ বছর শুরু হয়েছিল ৩০ জুন। তবে সিলেট বোর্ডে বন্যার কারণে ৯ জুলাই পরীক্ষা শুরু হয়। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। কোটা সংস্কার আন্দোলন এবং এর সঙ্গে সম্পর্কিত সহিংসতার কারণে ১৮, ২১, ২৩, ২৫, ২৮ জুলাই এবং ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়।

পরবর্তীতে ১১ সেপ্টেম্বর থেকে নতুন সূচিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা থাকলেও অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল করা হয়। আন্দোলনের ফলে ২০ আগস্ট শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পরীক্ষা বাতিলের দাবি জানান। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

খামেনির শেষবিদায়ে কান্নায় ভেঙে পড়লেন ইরানের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়কে কেন্দ্র করে রাজধানী তেহরানজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (৩ জুলাই) তেহরানের...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে...

জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু...

Recent Comments