Thursday, July 16, 2026
Home খেলাধুলা বাংলাদেশসহ আরও ৩৬ দেশে রাগবি’র উন্নয়নে কাজ করবে এমিরেটস

বাংলাদেশসহ আরও ৩৬ দেশে রাগবি’র উন্নয়নে কাজ করবে এমিরেটস

এশিয়া রাগবি’র টাইটেল স্পন্সর হিসেবে বাংলাদেশসহ এতদঞ্চলের ৩৬টি দেশে রাগবি’র প্রসার ও উন্নয়নে কাজ করবে এমিরেটস এয়ারলাইন। আগামী কয়েক বছর এয়ারলাইনটি এশিয়ার রাগবিতে বিনিয়োগের পাশাপাশি সেভেন এবং ফিফটিন সিরিজ টুর্নামেন্ট এবং এশিয়া রাগবি চ্যাম্পিয়নশীপ আয়োজনে সহায়তা করবে।

চুক্তির অধীনে এশিয়া রাগবি প্রতিযোগিতা এবং টুর্নামেন্টগুলোর টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে এমিরেটস, যার মধ্যে রয়েছে এশিয়া রাগবি পুরুষ চ্যাম্পিয়নশীপ, নারী চ্যাম্পিয়নশীপ, এশিয়া রাগবি সেভেন সিরিজ এবং বয়সভিত্তিক প্রতিযোগিতা। রাগবি বিশ্বকাপ, রাগবি ওয়ার্ল্ডকাপ সেভেন্স, অলিম্পিক গেইমস, এশিয়ান গেইমস, এইচএসবিসি এসভিএনএস সিরিজ এবং ওয়ার্ল্ড রাগবি সেভেন্স চ্যালেঞ্জারের মতো প্রিমিয়ার আঞ্চলিক ও বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পূর্বে উল্লেখিত টুর্নামেন্টগুলোকে পাথওয়ে হিসেবে বিবেচনা করা হয়।

আগামী তিন বছর ২১টি বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ অফিসিয়ালদের জার্সি, ম্যাচ বল, সাবপোর্ট স্টাফদের বিবস, পোস্ট প্যাড এবং স্টেডিয়াম ব্র্যান্ডিং এ এমিরেটসের আইকনিক ‘ফ্লাই বেটার’ লোগো শোভা পাবে। এছাড়াও এয়ারলাইনটিকে অন্যান্য আরও সুবিধা প্রদান করা হবে।

বিশ্ব রাগবি’র আঞ্চলিক সংস্থা এশিয়া রাগবি’র সদস্য সংখ্যা ৩৬টি যার মধ্যে রয়েছে বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান ও অন্যান্য। সংস্থাটি পুরুষ এবং নারীদের জন্য বয়সভিত্তিক সেভেন ও ফিফটিন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

ওয়ার্ল্ড রাগবি’র ম্যাচ অফিসিয়ালদের জার্সিও স্পন্সর করে এমিরেটস। এয়ারলাইনটির রাগবি পার্টনারশীপের অন্তর্ভূক্ত রয়েছে সাউথ আফ্রিকান এমিরেটস লাউঞ্জ এবং তাদের হোম ভেন্যু এমিরেটস এয়ারলাইন পার্ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের পরিবহন ও রসদ পরিষেবা বিষয়ক উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহের নেতৃত্বে রেড সি গেটওয়ে টার্মিনাল...

নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও...

কক্সবাজারে বন্যাদুর্গত পরিবারের মাঝে হামদর্দের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী,...

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

আল আরাফাহ ইসলামী ব্যাংক পুরনো মালিকদের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ১৪ জন উদ্যোক্তা পরিচালক যুক্ত করা হয়েছে। বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে...

Recent Comments