Saturday, July 4, 2026
Home জাতীয় আনসারের শীর্ষ পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

আনসারের শীর্ষ পদে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। বাহিনীটির ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে ৯ জন উপ-মহারিচালক ও ১০ জন পরিচালক।

রবিবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১-এর উপ-সচিব ফৌজিয়া খানের স্বাক্ষর করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

উপ-মহাপরিচালকদের মধ্যে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি অ্যাকাডেমির ডেপুটি কমান্ড্যান্ট নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক সাইফুল্লাহ রাসেলকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে (অপারেশনস), খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমি, সদর দপ্তরের উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপ-মহাপরিচালক আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ...

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীদের অর্থনৈতিক বাস্তবতা: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের...

ইউরোপে নতুন ওষুধ বাজারজাতের অনুমোদন পেল রেনাটা

ওষুধ খাতের কোম্পানি রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয়টি দেশে লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট বাজারজাতের অনুমোদন পেয়েছে। ইইউর বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার (ডিসেন্ট্রালাইজড প্রসিডিউর-ডিসিপি) আওতায় আয়ারল্যান্ড, জার্মানি,...

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির মধ্যে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য...

Recent Comments