Wednesday, May 20, 2026
Home অর্থ-বানিজ্য কুমিল্লা ইপিজেড ২ দিন বন্ধ ঘোষণা

কুমিল্লা ইপিজেড ২ দিন বন্ধ ঘোষণা

বন্যার প্রভাবে দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শনিবার (২৪ আগস্ট) এক বৈঠকের পর এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কুমিল্লা ইপিজেডের একটি সূত্রে জানা গেছে, শহরের কিছু অংশের পানি কুমিল্লার দক্ষিণ চর্থা এলাকা দিয়ে ইপিজেডে প্রবেশ করে। পরে তা বিমানবন্দর এলাকা দিয়ে বিজয়পুর খাল হয়ে ডাকাতিয়া নদীতে চলে যায়। কিন্তু গতকাল ও আজ ডাকাতিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় ইপিজেড এলাকার বৃষ্টির পানি আর বের হতে পারেনি। যে কারণে ইপিজেডের ভেতরে প্রায় ৪-৫ ফুট পর্যন্ত পানি জমে গেছে। ইতোমধ্যে জিং চাং, ইউসেবিও টেক্সটাইল, গোল্ডেন চাং সুজ, বাংলাদেশ টেক্সটাইল, নেটওয়ে আউটডোরসহ কয়েকটি ফ্যাক্টরিতে পানি উঠে গেছে।

যে কারণে আজ শনিবার কর্মীরা এসে কাজ করতে অপারগতা জানালে ইপিজেড বন্ধের সিদ্ধান্ত আসে। এরপর ইনভেস্টরদের সঙ্গে বসে জরুরি সিদ্ধান্তে কুমিল্লা ইপিজেড দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

কুমিল্লা ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব বলেন, শহরের কিছু অংশের পানি ইপিজেড এলাকার দুইটি ড্রেন দিয়ে ডাকাতিয়ায় মিশে। এখন উল্টো দিক থেকে পানি প্রবেশ করছে। তাই ইপিজেডের কর্মরতদের কাজে আসতে ও কাজ করতে ব্যাঘাত ঘটছে। এছাড়াও এসব পানিতে যে কেউ রোগাক্রান্ত হয়ে যেতে পারে। সে কারণে বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে ইনভেস্টরদের পক্ষ থেকেই আগামী দুইদিন বন্ধ রাখার সিদ্ধান্ত আসে। আজও বন্ধ ছিল। আমরা আশা করছি পরিস্থিতি অনুকূলে এলেই আগের মতো কার্যক্রম চালু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করে...

পাঁচ বছরে ৫ লাখ শূন্য পদে নিয়োগ দেবে সরকার

সরকার আগামী পাঁচ বছরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে প্রায় পাঁচ লাখ শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি ধাপে...

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

Recent Comments