Wednesday, July 15, 2026
Home জাতীয় কুমিল্লার বন্যাকবলিত ৬ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুমিল্লার বন্যাকবলিত ৬ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কুমিল্লা অবিরাম বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলের পানিতে প্লাবিত ছয়টি উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। উপজেলাগুলো হল, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম ও বুড়িচং ও ব্রাহ্মণপাড়া। সেই সঙ্গে দেখা দিয়েছে নেটওয়ার্ক সমস্যা। চরম ভোগান্তিতে পড়েছেন মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) এ তথ্য জানিয়েছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতায় ডিজিম টেকনিক্যাল আতিকুর রহমান।
তিনি বলেন, নাঙ্গলকোট, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় ২ লাখ ৮৫ হাজার পল্লী বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গত কয়েক দিনের বৃষ্টি ও ভারতীয় ঢলের পানিতে এসব উপজেলায় বিভিন্ন জায়গায় বুক সমান পানি হয়ে গিয়েছে। এতে আমাদের লাইনম্যানরা কাজ করতে পারছে না। অনেক জায়গায় পল্লী বিদ্যুতের খুঁটি হেলে গিয়েছে। ভেঙ্গে গেছে ১২ টি পিলার। সেই সঙ্গে অন্তত ১৫ শত মিটার পানি ঢুকে নষ্ট হয়ে  গেয়েছে। এই অবস্থায় গত ২দিন ধরে ওইসব উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও (চৌদ্দগ্রাম গুণবতী) উপজেলায় গত দু’দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এইসব উপজেলার ৪ লাখ গ্রাহকের মধ্যে ১ লাখ ৫০ হাজার গ্রাহক বিদ্যুৎ পাচ্ছেন না। এখানে ১২টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। হেলে গিয়েছে ৪৭টি বিদ্যুতের খুঁটি। ৮ শত মিটার নষ্ট হয়ে গেছে। এখনো ক্ষতির পরিমাণ ধারণা করা যাচ্ছে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments