Wednesday, July 15, 2026
Home কর্পোরেট ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

‘ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা-২০২৪’ এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। রানার্স-আপ হয়েছে জহিরুল স্পোর্টিং ক্লাব। আর তৃতীয় হয়েছে পরাণ মকদুম স্পোর্টস ক্লাব।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পল্টনের ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জহিরুল স্পোর্টিং ক্লাবকে ৪০-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ আনসার। তার আগের দিন স্থান নির্ধারণী ম্যাচে পরাণ মকদুম ০৮-০৪ পয়েন্টে নারায়ণগঞ্জকে হারিয়ে তৃতীয় হয়।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হয়। এছাড়া চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের সকল খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে পুরস্কৃত করা হয়।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচলক (ক্রীড়া ও সংস্কৃতি) দেওয়ান মাতলুবুর রহমান (পিভিএমএস, বিভিএম), সহকারী পরিচলক (ক্রীড়া ও সংস্কৃতি) মো. হুমায়ুন কবির, সার্কেল অ্যাডজুট্যান্ট (ক্রীড়া ও সংস্কৃতি) মো. জাকির হোসেন ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার।

ওয়ালটন চতুর্থ জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ৮টি দল অংশ নেয়। দলগুলোর মধ্যে ছিল- বাংলাদেশ আনসার, জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, জহিরুল স্পোর্টস একাডেমি, ঢাকা জেলা, পরাণ মকদুম স্পোর্টস ক্লাব, নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব, ইডেন কলেজ ও মিরপুর সিস্টোবল স্পোর্টস একাডেমি।

৮টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রথমে গ্রুপপর্বের খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপপর্বের সেরা চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেয়। সেখান থেকে দুটি দল খেলে ফাইনাল।
এই প্রতিযোগিতার ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার ছিল রাইজিংবিডি ডটকম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments