Tuesday, May 26, 2026
Home পুঁজিবাজার রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছেে। গত ৩০জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীদেরকে ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে। অর্থাৎ ইউনিট প্রতি ৪০ পয়সা লভ্যাংশ পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৪০ পয়সা। আগের বছরই ইপিইউ ৫৫ পয়সা ছিল।

আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪০ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ৪১ পয়সা ছিল।

 

গত ৩০ জুন, ২০২৪ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১ টাকা ১ পয়সা,যা বাজারমূল্যে ছিল ১১ টাকা ১৮ পয়সা।

 

ঘোষিত লভ্যাংশ প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে এইমস অব বাংলাদেশ অ্যাসেট লিমিটেড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

Recent Comments