Tuesday, July 14, 2026
Home ব্যাংক-বীমা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লভ্যাংশ অনুমোদন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩ সালের সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বা বোনাস শেয়ার অনুমোদিত হয়েছে।বৃহস্পতিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সেলিম রহমান সভাপতিত্ব করেন।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আব্দুস সালাম, মো. আব্দুল হামিদ মিয়া, মাহবুব আহমেদ, হাফেজ মো. এনায়েত উল্যা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, লিয়াকত আলী চৌধুরী, মো. আনোয়ার হোসেন, নাসির উদ্দিন, মো. রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন পরিচালক আব্দুস সামাদ লাবু, মোহাম্মদ এমাদুর রহমান, আনোয়ার হোসেন, মো. কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী এবং এ. এ. এম. জাকারিয়া। কোম্পানি সচিব মো. নিজাম উদ্দিন ভূঁঞা সভায় এজেন্ডা উপস্থাপন করেন।

২০২৩ সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে ৭ দশমিক ২৯ শতাংশ এবং বিনিয়োগে ১০ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া ২০২৩ সালে ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ১৪ পয়সায় দাঁড়িয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণ উপস্থাপিত এজেন্ডাসমূহ অনুমোদন করেন। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।

ব্যাংকের চেয়ারম্যান সেলিম রহমান ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

পররাষ্ট্র কমিটির নেতৃত্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (১৩...

চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

অতিবৃষ্টিজনিত বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত...

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা

  ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক...

১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত

সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া...

Recent Comments