Saturday, June 27, 2026
Home অর্থ-বানিজ্য ছাত্রদের নিয়ে কারওয়ান বাজারে অভিযান চালালো ভোক্তা অধিকার

ছাত্রদের নিয়ে কারওয়ান বাজারে অভিযান চালালো ভোক্তা অধিকার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার রাজধানীর কারওয়ান বাজারে এই মনিটরিং চালানো হয়। মনিটরিং এর নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক, ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও সঙ্গে ছিলেন।

পাইকারী আড়তে আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা রসুন সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম যাচাই করা হয়। ব্যবসায়ীদের পণ্য ক্রয় এবং বিক্রয়ের জন্য পাকা রশিদ রাখা বাধ্যতামূলক বলে নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও ক্রয় এবং বিক্রয় মূল্য তালিকা দৃশ্যমান স্থানে রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।

পরে মাছ বাজারে রঙ্গিন আলো জ্বালানো থেকে বিরত থাকতে কোড়া ভাষায় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে রঙ্গিন আলো জ্বালানো হলে ভোক্তা অধিকার আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়। এসময় ওজন যন্ত্র পরীক্ষা করে দেখা হয়। সঙ্গে মাংসের দোকানে কোনো প্রকার কারসাজি হচ্ছে কি না যাচাই করে দেখেন ভোক্তা অধিকারের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা।

মনিটরিং এর বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ বাজার মনিটরিং করা হয়। বাজারে বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থেকে ধারণা লাভ করেন।

তিনি বলেন, অভিযানে একটি আলুর আড়তকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

জাকাত ডেটাবেইজ ও ‘জাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর

জাতীয় সংসদে বাজেট আলোচনায় জাকাত ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করার আহ্বান; ওয়েবসাইট-অ্যাপের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের কাছে জাকাত পৌঁছানোর পরামর্শ। জাতীয় পর্যায়ে জাকাত ব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব পাস হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদেশ সফরের প্রতিটি পর্যায়ে তিনি বাংলাদেশের স্বার্থ ও...

দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা...

বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে দুই চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

  বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে বেইজিংয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের ঐতিহাসিক...

Recent Comments