Tuesday, May 26, 2026
Home কর্পোরেট আমাদের সৌভাগ্য, বাংলাদেশকে এগিয়ে নিতে ড. ইউনূস রাজি হয়েছেন: নগদ

আমাদের সৌভাগ্য, বাংলাদেশকে এগিয়ে নিতে ড. ইউনূস রাজি হয়েছেন: নগদ

বাংলাদেশের ক্রান্তিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মোবাইল আর্থিক সেবা নগদ এবং নগদ ডিজিটাল ব্যাংক। সেই সাথে নতুন এই সরকারের সকল উপদেষ্টাকে অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নগদ ডিজিটাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল হক বলেছেন, অর্থনীতির কিংবদন্তী ব্যক্তিত্ব অধ্যাপক ইউনুসের হাত ধরে স্বপ্নের পথে এগিয়ে যাবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। বাংলাদেশে এক নবজাগরণ ঘটিয়েছে ছাত্র সমাজ তারুণ্য শক্তির মাধ্যমে। নগদ শুরু থেকেই তাদের চলার পথে তারুণ্যকে প্রধান শক্তি বলে মনে করে। সেই তরুণদের আহ্বানেই এই সংকটকালে দেশের দায়িত্ব নিতে রাজী হয়েছেন সারা বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ ড. মুহাম্মদ ইউনূস।

আমিনুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই দেশের অপার সম্ভাবনা ও তারুণ্যকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্য মানুষ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্ব সারা পৃথিবীকে বদলে দিয়েছে। এবার আমাদের সৌভাগ্য, বাংলাদেশকে এগিয়ে নিতে তিনি রাজি হয়েছেন। আমি আশা করি, তার দেখানো পথে নগদও এগিয়ে যাবে।’

১৯৪০ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া শিক্ষাবিদ ড. ইউনূস বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখেন। স্বাধীনতার পর তিনি সামনে আনেন দুনিয়া বদলে দেওয়া সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ধারণা। বাংলাদেশ ও তৃতীয় বিশ্বের শত শত দেশে দারিদ্র বিমোচনে ড. মুহাম্মদ ইউনূসের এই চিন্তা বিরাট ভূমিকা রাখে। ফল হিসেবে তিনি প্রথম ও একমাত্র বাংলাদেশী হিসেবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরষ্কার লাভ করেন। এরপর তিনি বিশ্বের সবচেয়ে সম্মানসূচক তিনটি পুরষ্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং অলিম্পিক লরেল সহ শতাধিক বিশ্ব বিখ্যাত পুরষ্কার লাভ করেন।

প্রফেসর ইউনুস কেবল বাংলাদেশকে নয়, সারা পৃথিবীকে দেখিয়েছেন, তারুণ্যের শক্তি কি করে দারিদ্র দূর করে। প্যারিস অলিম্পিকের উপদেষ্টা প্রফেসর ইউনুস ফ্রান্স থেকে দেশে ফিরে বলেছেন, তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। একই স্বপ্ন নিয়ে এই গুণী মানুষটির দেখানো পথে কাজ করে যাচ্ছে নগদ।

মাত্র পাঁচ বছর আগে যাত্রা শুরু করা নগদ দ্রুততম সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়েছে। এখন নগদ সাড়ে নয় কোটি গ্রাহকের এক পরিবার। প্রতিষ্ঠানটিও একটি তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সদরঘাটে লঞ্চ চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ

টানা ভারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আবহাওয়ার...

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে বিদ্যুৎ বিভাগের সকল দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের...

ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া

এবার দেশের নাম্বার ওয়ান রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ময়মনসিংহের ভালুকার খোকন মিয়া। ঈদের আগমুহূর্তে ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পাওয়ায়...

খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমকে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।...

Recent Comments