Wednesday, June 24, 2026
Home অর্থ-বানিজ্য ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত: বাজুস

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত: বাজুস

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন দেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর।

তিনি বলেছেন, সারা দেশের ৪০ হাজার জুয়েলারি ব্যবসায়ী পরিবার ও এর সঙ্গে জড়িত প্রায় ২৫ লাখ মানুষের দায়িত্বশীল ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানসহ সব শিল্প-কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

বুধবার (৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাজুস প্রেসিডেন্ট বলেন, সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে নিহত শিক্ষার্থী ও নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায় বাজুস। হতাহতের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণের ব্যবস্থাসহ গুরুতর আহতদের চিকিৎসার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছে  জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

শ্রম আদালতের মামলায় শুভ্রসহ চার আসামির জামিন মঞ্জুর

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেফতারের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্র। একই মামলায়...

চীনের তালিয়ানে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের প্লেনারি সেশনে তারেক রহমান

চীনের তালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরেছেন...

তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলোইস সিঙ্গি সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাসস জানিয়েছে, মঙ্গলবার বিকালে চীনের তালিয়ান...

মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের জন্য মানসম্পন্ন স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করতে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে মাস্টারকার্ড বাংলাদেশ ও অ্যাসেন্ট হেলথ লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক...

Recent Comments