Saturday, May 30, 2026
Home জাতীয় ৫ দিন পর চালু ইন্টারনেট

৫ দিন পর চালু ইন্টারনেট

৫ দিন পর চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট। বৃহস্পতিবার রাত ৯টার পর থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে বুধবার সারাদেশে ফোরজি সেবা বন্ধ করে দেয় মোবাইল অপারেটরগুলো। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটররা এই পদক্ষেপ নেয়। ফলে ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে পরে যায় পুরো দেশ। আজ মঙ্গলবার রাতে সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। ইতোপূর্বে এই চালুর বিষয়টি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে শুধুমাত্র ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে। আপাতত ঢাকা ও চট্টগ্রামে এই সেবা চালু হবে। তবে, ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন পলক।

এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার সারাদিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। সেদিন রাত থেকে ব্রডব্যান্ড সংযোগও বন্ধ হয়ে যায়। এরপর থেকে গত পাঁচদিন ধরে সারা দেশে ইন্টারনেট যোগাযোগ বন্ধ রয়েছে।

তখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছিলেন, গুজব ও অপতথ্য বন্ধে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। আর, সরকারের পক্ষ থেকে পরবর্তীতে দাবি করা হয়, “হামলা ও অগ্নিসংযোগের কারণে” বিটিআরসির স্থাপনা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সংযোগ বন্ধ হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি...

দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

দেশ-বিদেশের গণমাধ্যমে আলোচিত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন স্থায়ীভাবে আশ্রয় পেয়েছে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। ঈদুল আজহাকে ঘিরে প্রাণীটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি...

দুস্থ মানুষের পাশে খাদ্য ও বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ব্যাপক পরিসরে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির...

আদ্-দ্বীন হাসপাতাল ইস্যুতে তদন্ত প্রতিবেদন জমা ৩ জুন

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে তদন্তের সময়সীমা আরও তিন দিন বাড়ানো...

Recent Comments