Saturday, July 25, 2026
Home জাতীয় রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে , অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৯

কক্সবাজারের টেকনাফ উপজেলার নোয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদার এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পরিচালিত অভিযানে অংশ নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), জেলা পুলিশ, র‌্যাব, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে আটক ব্যক্তিদের মধ্যে একজনের কাছ থেকে একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা গুলি এবং ২২টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া আটক সাতজন অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপর একজনের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানানো হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর সমন্বিত অভিযান ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধী চক্রের তৎপরতা দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণায় প্রস্তুত ইসি

রাষ্ট্রপতির পদত্যাগে শূন্য হওয়া পদে আগামী ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের নির্দেশনা অনুযায়ী দ্রুতই এ নির্বাচনের...

৫৩ বছরে পূর্ণ মেয়াদ শেষ করেছেন মাত্র ৪ জন রাষ্ট্রপতি

স্বাধীনতার পর ৫৩ বছরে ২২ বারে ২০ জন রাষ্ট্রপতি দায়িত্ব পালন করলেও মেয়াদ পূর্ণ করতে পেরেছেন মাত্র ৪ জন। তারা হলেন, বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ,...

আল-আরাফাহ্ ব্যাংকের সঙ্গে হজ এজেন্সির বৈঠক

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়...

দুপুর ১টার মধ্যে সাত জেলায় বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে হতে পারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি...

Recent Comments