Tuesday, July 14, 2026
Home জাতীয় পররাষ্ট্র কমিটির নেতৃত্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

পররাষ্ট্র কমিটির নেতৃত্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হলে তিনি এ দায়িত্ব লাভ করেন।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি সংসদে কমিটিগুলো গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

সংসদীয় বিধি অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান এবং সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব পালন করে। পাশাপাশি দেশের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন ও আন্তর্জাতিক সম্পর্ক-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও তদারকির কাজও এ কমিটির আওতায় পড়ে।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী রাজনীতিতে যুক্ত হওয়ার আগে দেশের একটি বেসরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের লিংকনস ইউনিভার্সিটি থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন। এছাড়া হার্ভার্ড বিজনেস স্কুল থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ কোর্স সম্পন্ন করেছেন।

তিনি চারবারের সাবেক সংসদ সদস্য এবং সাবেক খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর কন্যা। রাজনৈতিক ও পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ে নতুন দায়িত্বে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

এদিকে একই অধিবেশনে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নামও অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনের জয়নুল আবেদীন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি কুমিল্লা-৬ আসনের মো. মনিরুল হক চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মো. খালেদ হোসেন মাহবুব, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি কুমিল্লা-৯ আসনের মো. আবুল কালাম এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনের মোহাম্মদ শফিকুল হক মিলন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বুধবার বিক্ষোভের ঘোষণা দিয়ে সংসদ এলাকা ছাড়ল শিক্ষার্থীরা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ আজকের মতো সমাপ্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে পরীক্ষা স্থগিতাদেশ না এলে বুধবার (১৫ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়েল ফুটওয়্যার

রয়েল ফুটওয়্যার শেয়ারবাজার থেকে প্রাথমিক কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে ১২ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ জুলাই) বিএসইসির মো: মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত...

উৎপাদনক্ষমতা বাড়াবে এনভয় টেক্সটাইলস

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদের ২৫৪তম বৈঠকে এই সিদ্ধান্ত...

মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে চট্টগ্রামে ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ উদ্বোধন

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের...

Recent Comments