Tuesday, July 14, 2026
Home জাতীয় শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা

 

ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, সরকার শুরু থেকেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে এবং তিনি ফিরে এলে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রেখেছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরলেও তাকে আদালতে হাজির হয়ে চলমান মামলাগুলোর মোকাবিলা করতে হবে। এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া দেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরাও বক্তব্য দিয়েছেন। সরকার বরাবরই বলে আসছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে, তবে সেই স্বাগত হবে আইনের শাসনের আওতায় বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিচার নিয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ রয়েছে। প্রয়োজনে বিদেশি আইনজীবী নিয়োগেরও সুযোগ আছে। বিচার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক পর্যবেক্ষক উপস্থিত থাকতে পারবেন এবং আদালতের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ব্যবস্থাও রাখা হয়েছে।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বিচার সম্পন্ন হবে এবং আদালতের চূড়ান্ত রায়ই কার্যকর হবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বিচারিক প্রক্রিয়া সম্পূর্ণ আইনসম্মত ও স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং এ বিষয়ে সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

চট্টগ্রাম ছাড়া সারাদেশে এইচএসসি পরীক্ষা চলবে

অতিবৃষ্টিজনিত বন্যা পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব অঞ্চলে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত...

শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো: তথ্য উপদেষ্টা

  ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক...

১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত

সদ্য পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে কর্মরত ১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করেছে সরকার। পুনরাদেশ না দেওয়া...

ব্রাহ্মণবাড়িয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মতবিনিময় সভা

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১১৯টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, আটটি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান...

Recent Comments