আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ১১৯টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, আটটি লিংক শাখার ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়, দিনব্যাপী এ কর্মসূচিতে এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী, শাখা ব্যবস্থাপক, আউটলেট ম্যানেজার এবং নির্বাচিত গ্রাহকরা বিভিন্ন সমস্যা, সম্ভাব্য সমাধান ও আমানত বৃদ্ধির কৌশল তুলে ধরেন। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং বিভাগের উদ্যোগে চালুকৃত ডিজিটাল দানবক্স, বাংলা কিউআর, ইসলামিক ওয়ালেট, আই-ব্যাংকিং ইত্যাদি চ্যানেলের মাধ্যমে কীভাবে আধুনিক ও ক্যাশলেস ব্যাংকিং সেবা নিশ্চিত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় ডিএমডি মো. আমিনুল ইসলাম ভূঁঞা এজেন্ট আউটলেটে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লেনদেন সম্পাদন, লেনদেন শেষে সিস্টেম থেকে অটো-জেনারেটেড রসিদ গ্রহণ এবং এসএমএস যাচাই করে লেনদেন নিশ্চিত করার বিষয়ে গ্রাহককে সচেতন করেন। পাশাপাশি বাংলা কিউআর, ডিজিটাল দানবক্স, ইসলামিক ওয়ালেট ও আই-ব্যাংকিংয়ের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং সেবা গ্রহণে সবাইকে উৎসাহিত করেন।


