Thursday, July 9, 2026
Home জাতীয় ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরাপদ আবাসনে গুরুত্ব দিচ্ছে সরকার

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরাপদ আবাসনে গুরুত্ব দিচ্ছে সরকার

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত এবং সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

বুধবার (৮ জুলাই) রাতে রাঙ্গামাটির ভেদভেদী লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং সেখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর মধ্যে রাতের খাবার বিতরণ শেষে তিনি এ কথা বলেন। পরে তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলার আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন এবং আশ্রিতদের খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পার্বত্য অঞ্চলের সকল জনগোষ্ঠীর সমান উন্নয়ন নিশ্চিত করে টেকসই উন্নয়ন এবং নিরাপদ আবাসন গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে তিন পার্বত্য জেলার জন্য মোট এক হাজার ৩০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে রাঙ্গামাটির জন্য ৫০০ মেট্রিক টন এবং খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ৪০০ মেট্রিক টন করে বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ক্ষতিগ্রস্তদের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টানা চার দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেওয়ায় জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। বর্তমানে জেলায় খোলা ১৪০টি আশ্রয়কেন্দ্রে প্রায় এক হাজার মানুষ নিরাপদে অবস্থান করছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

মিডিয়া সহযোগিতা জোরদারে বাংলাদেশ-মিসরের নতুন প্রস্তাব

বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি...

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় নিরাপদ আবাসনে গুরুত্ব দিচ্ছে সরকার

পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপত্তা নিশ্চিত এবং সমস্যার স্থায়ী সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...

বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকাকে মুক্ত করা জরুরি: প্রধানমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে...

আজও সারা দেশে থাকবে বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণ

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার (৯ জুলাই) সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী...

Recent Comments