Tuesday, May 19, 2026
Home শিক্ষা ও সংস্কৃতি শনিবার থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ

শনিবার থেকে ৪৪ দিন কোচিং সেন্টার বন্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা রোববার (৩০ জুন) শুরু হবে। এই পরীক্ষাকে নকলমুক্ত ও সুষ্ঠু করতে শনিবার (২৯ জুন) থেকে ১১ আগস্ট পর্যন্ত মোট ৪৪ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে আইএসটিএস, বিসিএস পরীক্ষার মতো অন্যান্য কোচিং সেন্টার খোলা রাখতে পারে।

গত ৫ জুন ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। এর মধ্যে ছাত্রসংখ্যা ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সংখ্যা ৭ লাখ ৫০৯ জন। এবার মোট কেন্দ্র দুই হাজার ৭২৫টি ও মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ৪৬৩টি।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৬৮০ জন এবং ছাত্রী সংখ্যা ৫ লাখ ৯৪ হাজার ৬০১ জন। মোট কেন্দ্র এক হাজার ৫৬৬টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান ৪ হাজার ৮৭০টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

দেশের আলোচিত আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)কে ঘিরে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বাহিনীটির কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে নতুন আইন...

তথ্যমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির...

সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে

সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না...

তিন ধরনের নতুন নোট ছাড়লো কেন্দ্রীয় ব্যাংক

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (১৮ মে) থেকে এসব...

Recent Comments