Monday, July 6, 2026
Home জাতীয় শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার (৫ জুলাই) রাত ১১টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

এর আগে গত ২ জুলাই স্পিকার সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় জানাজা ও শোকানুষ্ঠানে অংশ নেন এবং বাংলাদেশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তেহরানের গ্র্যান্ড মসাল্লায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিক ও ইরানের উচ্চপর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্পিকার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।

দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। স্পিকার সাম্প্রতিক ইরান-মার্কিন শান্তি সমঝোতা বাস্তবায়নে ইরানের সংসদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

এ সময় তিনি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

ইনক্রিমেন্টের নিয়ম বদলে যাচ্ছে নতুন পে স্কেলে, গ্রেডভেদে বেতন বাড়বে যে হারে

সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন শুরু হয়েছে গত ১ জুলাই থেকে। যদিও এখনো এ সংক্রান্ত গেজেট প্রকাশ হয়নি। এদিকে নতুন পে-স্কেলের প্রাথমিক...

শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজায় বাংলাদেশের প্রতিনিধিত্ব শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। রোববার...

প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনকে বিশেষ শ্রেণির গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে বাসভবনটি সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থার আওতায় এসেছে। এর চারপাশে...

মেঘনা ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ন্যাশনাল রেটিং লিমিটেড কোম্পানিটির ঋণমান নিরুপণ...

Recent Comments