Sunday, July 5, 2026
Home জাতীয় ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের জন্য ব্যবহৃত সব ধরনের প্রচারসামগ্রী—যেমন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড—প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশা ও উপস্থাপনায় এমন তথ্য অন্তর্ভুক্ত করতে হবে, যা সংশ্লিষ্ট কর্মসূচির উদ্দেশ্য, বার্তা এবং গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, প্রচারসামগ্রীর নকশা এমনভাবে তৈরি করতে হবে যাতে অপ্রয়োজনীয় উপাদানের পরিবর্তে জনসচেতনতামূলক ও তথ্যভিত্তিক বিষয়বস্তু প্রাধান্য পায়। অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে সরকারি যোগাযোগ আরও কার্যকর ও অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্র অনুযায়ী, সরকারি অনুষ্ঠানকে ব্যক্তি-কেন্দ্রিক উপস্থাপনার পরিবর্তে বিষয়ভিত্তিক ও তথ্যসমৃদ্ধভাবে তুলে ধরাই এই নির্দেশনার মূল উদ্দেশ্য। ফলে ভবিষ্যতে সরকারি কর্মসূচির প্রচারণায় অনুষ্ঠানের লক্ষ্য, কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বার্তাই প্রধান স্থান পাবে।

পরিপত্রে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা এবং মাঠ প্রশাসনকে নতুন নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, এ বিষয়ে কোনো ব্যত্যয় না ঘটে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ  হিসেবে বিবেচিত হবে এবং পরিপত্র জারির সঙ্গে সঙ্গেই নির্দেশনাটি কার্যকর হয়েছে। ফলে এখন থেকে সরকারি অর্থায়নে বা সরকারি উদ্যোগে আয়োজিত যেকোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বরিশালের কমিশনারসহ পুলিশের ৬ ডিআইজিকে বদলি

পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। নতুন আদেশে ছয়জন ডিআইজিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন...

ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা

সরকারি অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র রোববার (৫ জুলাই) জারি...

মতিউরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন ২১ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি শেষ হয়েছে। এ...

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই)...

Recent Comments