Thursday, July 2, 2026
Home অর্থ-বানিজ্য এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দর ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই সিদ্ধান্ত দেশজুড়ে কার্যকর করা হবে।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য সব সিলিন্ডারের দামও আনুপাতিক হারে কমবে।

এলপিজি সিলিন্ডারের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। পূর্বের দাম থেকে লিটারপ্রতি ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ নতুন দাম প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত মে মাসে দেশের বাজারে এলপি গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে তার আগে এপ্রিল মাসে দুই দফায় সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। প্রথমে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর পরিস্থিতি বিবেচনায় গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ্মান ৯৪০ টাকা নির্ধারণ করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল মাস থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণের দায়িত্ব পালন করে আসছে বিইআরসি। এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের আন্তর্জাতিক মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকো, যা বিশ্ববাজারে ‘সৌদি কার্গো মূল্য’ (সিপি) নামে পরিচিত।

এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে এবং আমদানিকারক কোম্পানিগুলোর চালান (ইনভয়েস) মূল্য থেকে পুরো মাসের জন্য ডলারের গড় দাম হিসাব করে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর

মে মাসে দাম অপরিবর্তিত থাকার পর এবার জুন মাসে এসে ভোক্তা পর্যায়ে কমল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। জুন মাসের জন্য ১২ কেজি এলপিজি...

বিডা ও এনবিআর প্রধান হিসেবে যুক্ত হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন ও দেশের ওষুধ খাতের নীতিগত কার্যক্রম আরও শক্তিশালী করতে ২৪ সদস্যের ‘জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ’ পুনর্গঠন করেছে সরকার। এ লক্ষ্যে নতুন...

আসছে ডিজিটাল আইডি, মিলবে যেসব সেবা

দেশে সরকারি সেবা আরও সহজ, দ্রুত ও সমন্বিত করতে আগামী মাস থেকেই প্রথম ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) প্রতিষ্ঠার কাজ শুরু হতে যাচ্ছে। এ উদ্যোগের...

Recent Comments