বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কেএম আওলাদ হোসেন, যা গতকাল থেকে কার্যকর হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে যোগদানের আগে কেএম আওলাদ হোসেন ডাচ্-বাংলা ব্যাংকে ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি একাধারে সিবিও, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), ব্রাঞ্চ বিজনেসের প্রধান এবং শাখাপ্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ১৭ বছর কর্মরত ছিলেন।
উল্লেখ্য, আওলাদ হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তী সময়ে তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।


