Wednesday, July 1, 2026
Home জাতীয় বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা

সরকারের ব্যয় সংকোচন নীতি বিবেচনায় বাজেট পরবর্তী নৈশভোজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাতিল করা হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এ নৈশভোজ হয়, যাতে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন।

এবার এ আয়োজন বাতিল হওয়ায় সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয়ের তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রীর নির্দেশে তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদেরও আপ্যায়ন খরচ ‘কাটছাঁট’ করা হয়েছে বলে তথ্য দেন রুমন।

এদিন জাতীয় সংসদে একাধিক সংশোধনীর পর ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়। নতুন অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এ বাজেট কার্যকর হবে।

অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রী দাফতরিক কাজ সারার পাশাপাশি জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন বলেও তুলে ধরেন অতিরিক্ত প্রেস সচিব রুমন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খরচ ‘কাটছাঁট’ করা প্রসঙ্গে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।”

আগে পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবারহ করত। বিগত সরকারের সময়ে করপোরেশনের কাছে বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়েছে গেছে; যা বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে বলেও ভাষ্য তার।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, “তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা।

“এছাড়া দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

চার মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি নতুন করে সংকটে পড়েছে। মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার...

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

ব্যাংক হলিডে উপলক্ষে আজ (বুধবার) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ...

আইসিএবির নতুন সভাপতি ও ৪ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ২০২৬ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন মেয়াদের জন্য সাব্বির আহমেদ এফসিএকে সভাপতি এবং নিয়াজ মোহাম্মদ...

এশিয়া ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা, ১০% নগদ লভ্যাংশ অনুমোদন

এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি.-এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এ সভায় কোম্পানির শেয়ারহোল্ডাররা ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে...

Recent Comments