ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসএমইএসপিডি) তত্ত্বাবধানে পরিচালিত ক্লাস্টার অর্থায়ন স্কিমের আওতায় এ চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মোস্তফা এবং আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ পুনঃঅর্থায়ন চুক্তির মাধ্যমে ক্লাস্টারভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন কার্যক্রম আরো সম্প্রসারিত হবে। পাশাপাশি দেশের এসএমই খাতের টেকসই উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


