Monday, June 29, 2026
Home অর্থ-বানিজ্য করমুক্ত আয়সীমা ৪ লাখ, খুচরা ব্যবসায় ভ্যাট বসছে না

করমুক্ত আয়সীমা ৪ লাখ, খুচরা ব্যবসায় ভ্যাট বসছে না

আগামী ২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খুচরা ব্যবসায়ীদের ওপর একক ভ্যাট হার কার্যকর করার পরিকল্পনাও আপাতত স্থগিত রাখা হচ্ছে।

এ ছাড়া ভ্যাট ব্যবস্থাপনা সহজ করতে মাসিকের পরিবর্তে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন ও ভ্যাট পরিশোধের সুযোগ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সরকারের মতে, এতে ব্যবসায়ীদের কর পরিপালনের ব্যয় কমবে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, তিন মাস পর ভ্যাট পরিশোধের সুযোগ থাকায় খেলাপির ঝুঁকি বাড়তে পারে।

প্রস্তাবিত বাজেটে বার্ষিক বিক্রির পরিমাণ ৫০ লাখ টাকার নিচে, এমন ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা ছিল এনবিআরের। প্রতি মাসে ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত এই ভ্যাট হওয়ার কথা ছিল। বিষয়টি নিয়ে ২৪ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুদিদোকান, প্রসাধনসামগ্রীর দোকানসহ ১৬টি খুচরা ও সেবামূলক খাতকে ২০২৬-২৭ অর্থবছরে একক করের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। এসবের মধ্যে মিষ্টির দোকান ও রেস্তোরাঁও অন্তর্ভুক্ত ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

করমুক্ত আয়সীমা ৪ লাখ, খুচরা ব্যবসায় ভ্যাট বসছে না

আগামী ২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে খুচরা...

অনলাইনে আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক, এনবিআরের নতুন নির্দেশনা

নতুন করবর্ষেও ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড— এনবিআর। এছাড়া এবারও বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, ৬৫...

না ফেরার দেশে বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের প্রখ্যাত চিত্রশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একুশে পদকপ্রাপ্ত মুস্তাফা মনোয়ার আর নেই। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন...

স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিকভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন। রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রোববার সকাল...

Recent Comments