Saturday, June 27, 2026
Home জাতীয় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। সড়ক-মহাসড়কে কোনো চালক আইন অমান্য করলে বা বিভিন্ন ধারা লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে অতিরিক্ত শাস্তি হিসেবে এই দোষসূচক পয়েন্ট কর্তন করা হচ্ছে।

বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে কোনো চালক ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে এই পয়েন্ট কাটা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা ও অপরাধ কমাতে দেশের সব চালককে ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

সরকার কওমী মাদরাসার শিক্ষার্থীদের মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে কওমী মাদরাসা থেকে প্রায়...

তিন দেশের নাগরিকদের প্রবেশ ও ভিসা স্থগিত করল সৌদি আরব

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বা 'ওয়িকায়া' জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত...

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

সড়ক পরিআইনবহন কঠোরভাবে কার্যকর করার লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি...

দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দিতে এসবিএসি ব্যাংক ও চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি

এসবিএসি ব্যাংক পিএলসির অ্যাকাউন্ট হোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চিকিৎসা ইন্টারন্যাশনালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৪...

Recent Comments